নাগেশ্বরীতে জাতীয় শোক দিবসে বিতর্কীতদের বিতারিত

স্টাফ রিপোর্টা, নয়া খবর:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদৎ বার্ষিকী অনুষ্ঠানে বিতর্কীত এক ব্যক্তিকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ক্ষোভ উত্তেজনা ও হট্রগোলের ঘটনা ঘটেছে। জানাগেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলর’র সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ওসমান গণি, বিগত ২০১৭ সালে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটিতে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী, ভুরুঙ্গামা­রী, ফুলবাড়ী ও উলিপুরসহ চারটি উপজেলার সভপতি নির্বাচিত হয়। অভিযোগ রয়েছে সে সময় তার একক ক্ষমতাবলে ভূয়া মুক্তিযোদ্ধাসহ রাজাকার আল বদরদেরকেও মুক্তিযোদ্ধাদের নামের তালিকায় অন্তর্ভুক্ত করেন। এ ঘটনায় সে সময়ে ইন্ডিপেনডেন্ট টিভির তালাশসহ বিভিন্ন জাতীয় দৈনিকে পত্র-পত্রিকায় ওসমান গণি’র ব্যাপক দুর্নীতি অনিয়মের চিত্র প্রকাশ হয়। এর পর পরেই জাতীয়ভাবে উক্ত তালিকা যাচাই বাছাই করা স্থগিত করে তদন্তের নির্দেশ দেয়া হয়।

এদিকে জাতীয় শোক দিবসে নাগেশ্বরী উপজেলা পরিষদ চত্বরে চেয়ারম্যান কর্তৃক উপজেলার সকল মুক্তযোদ্ধাদের আমন্ত্রন জানানো হয়। উক্ত অনুষ্ঠানে বিনা আমন্ত্রনে বিতর্কীত ব্যক্তি ওসমান গণি উপস্থিত হলে মুক্তি যোদ্ধাদের মাঝে ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় উপজেলা চেয়ারম্যানের হস্তক্ষেপে ওসমান গণি অনুষ্ঠান স্থল ত্যাগ করতে বাধ্য হয়।

Share Button