কুড়িগ্রামে বন্যার্তদের মাঝে আমেরিকা প্রবাসীর ত্রাণ বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র তীরবর্তী হাতিয়া গ্রামে ৪শতাধিক বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে আমেরিকা প্রবাসী দিল আফরোজ ও নজরুল ইসলাম। তাদের অর্থায়নে বৃহস্পতিবার দুপুরে ত্রাণ বিতরণ করেন কুড়িগ্রাম পুলিশ সুপার মহিবুল ইসলাম খান। প্রত্যেককে ১০ কেজি চাল, ৩কেজি ডাল, ১লিটার তেল, ১ কেজি লবন ও ১টি সাবান দেয়া হয়।

এ সময় কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি আহসান হাবীব নীলু, সাধারণ সম্পাদক অতাউর রহমান বিপ্লব, হাতিয়া ইউপি চেয়ারম্যান বিএম আবুল হোসেন, সাংবাদিক শফিকুল ইসলাম বেবু, লাইলী বেগম ও নাজমুন নাহার বিউটি উপস্থিত ছিলেন।

Share Button