বর্ণাঢ্য আয়োজনে নাগেশ্বরীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার:

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে বুধবার (২৮ অক্টোবর) বিকালে এ উপলক্ষে একটি আনন্দ শোভাযাত্রা উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রতীক চত্বর মুক্তমঞ্চে আলোচনা সভাস্থলে মিলিত হয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুজ্জামান হকের সভাপতিত্বে এবং পৌর যুবদলের সদস্য সচিব নুরুজ্জামান হোসেন ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিনহাজুর রহমান মিনহাজের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন পৌর যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমান। এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সাইফুর রহমান রানা এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্য সচিব আতিকুর রহমান লেবু।

‎এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরন্নবী দুলাল, সহ-সভাপতি শহিদুল ইসলাম, নাগেশ্বরী সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম আল-আমিন, পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল ইসলামসহ অনেকে।

এছাড়াও বর্ণাঢ্য এই আয়োজনে উপজেলা ও পৌর বিএনপি এবং যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

Share Button