ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের ৯০ তম জন্মদিন পালন উপলক্ষে গতকাল শনিবার সকালে মহেশপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।
দোয়া মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন,উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়ন সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ নিজাম উদ্দীন আহাম্মেদ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা,মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা,মান্দারবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হারুন আর রশিদ,জেলা পরিষদের সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এম এ আসাদ,উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম,উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর কাজি আতিয়ার রহমান,উপজেলা ¯ে^চ্ছাসেবকলীগের আহবায়ক শাহেদ মেহেবুব রঞ্জু,উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুর রহমান,সাধারণ সম্পাদক হারুন আর রশিদ প্রমুখ। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
