একটি মানবিক আবেদন-সুন্দর ভাবে বাঁচতে চায় জহুরা বেগম

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ব্যাপারী টারী গ্রামের জহুরা বেগম। স্বামীর নাম মোঃ আফতার আলী। আফতার আলী দুই স্ত্রী। প্রথম স্ত্রী জহুরা কে রেখে দ্বিতীয় স্ত্রী নিয়ে ঘর সংসার করছেন স্বামী। এদিকে অন্যের বাড়িতে কাজকর্ম করে কোনরকমে দিন কাটে জহুরা বেগমের। নিজস্ব কোনো ঘর-বাড়িও নাই তার। ওই গ্রামেই জহুরার একমাত্র ছেলের শ্বশুরবাড়িতে মিলেছে তার অস্থায়ী ঠিকানা। সেখানে দিনমজুর ছেলেকে নিয়ে কোনরকমে দিন যাপন করছেন জহুরা বেগম।

দীর্ঘদিন ধরে জহুরা বেগম জরায়ুতে টিউমার জনিত কারণে অসুস্থতায় ভুগছেন। ডাক্তার দেখালে দ্রুত অপারেশন করার পরামর্শ দেন।জহুরা বেগমের অপারেশন, থাকা-খাওয়া ও ওষুধ বাবদ আনুমানিক ২০/২৫ হাজার টাকার প্রয়োজন। খেয়ে না খেয়ে বেঁচে থাকা এই অসহায় মহিলা ও তার দিনমজুর ছেলের সামর্থ্য নেই চিকিৎসা করানোর। তাই স্থানীয়ভাবে অনেকেই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন জহুরা বেগমের দিকে। এতে প্রায় ১০ হাজার টাকা সংগ্রহ হয়েছে। এখনো জহুরা বেগমের চিকিৎসার জন্য আরো ১০/১৫ হাজার টাকার প্রয়োজন। সমাজের বিত্তশালী দানশীল ব্যক্তিরা এগিয়ে আসলে জহুরা বেগম এর অপারেশন করা সম্ভব হবে। তাই সমাজের বিত্তশালীদের নিকট সহায়তার আবেদন জানিয়েছেন তিনি।

জহুরা বেগম এর সাথে যোগাযোগ করতে চাইলে মোঃ রবিউল ইসলাম 01783209410 (অনুরোধে)। এবং সহায়তা পাঠাতে মোঃ আশরাফ আলী 01794664670 (বিকাশ এবং রকেট)। কেউ সহায়তা পাঠালে অবশ্যই ফোন করে কনফার্ম করবেন।

Share Button