মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ শনিবার রাতে অভিযান চালিয়ে বিয়ের মাইক্রোতে ডাকাতির ঘটনায় আশাদুল হক (২৬) নামের এক ডাকাতকে ডাকাতি করা এক মোবাইল ফোনসহ আটক করেছে। পুলিশের হাতে আটক ডাকাত আশাদুল হক কোটচাঁদপুর উপজেলার ঘাঘা আশ্রমপাড়ার আবুল বাশারের ছেলে।
পৌর ফাঁড়ীর ইন্সেপেক্টর (অপারেশন) শীতল চন্দ্র জানান,উন্নত প্রযুক্তির মাধ্যমে শনিবার রাতে আমিসহ এস আই হাফিজুর রহমান অভিযান চালিয়ে আশাদুল হক নামের এক ডাকাতকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে বিয়ের মাইক্রো থেকে ছিনিয়ে নেওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান, আটক কৃত ডাকাত আশাদুল হক আদালতে বিয়ের মাইক্রো থামিয়ে ছিনিয়ে নেওয়ার সব কথায় ¯^ীকার করেছে।
উল্লেখ্যঃ গত ১২ জুলাই দিবাগত রাতে মহেশপুর হালদারপাড়ার তাপস হালদার মুজিবনগর থেকে বিয়ে করে আসার সময় মহেশপুর-দত্তনগর সড়কের পৌর এলাকার বোয়ালিয়া গ্রামের মাঠের রাস্তায় পৌছালে একদল ডাকাত রাস্তায় ব্যরিকেট সৃষ্টিকরে ৩টি মাইক্রো থেকে ১৫টি মোবাইল ফোন,¯^নাঅলংকার ও নগত টাকা ছিনিয়ে নেয়।
