আমার মনে ছিলোনা আজ বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের ৯০ তম জন্মদিন

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ

আমার মনে ছিলোনা যে আজ বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের ৯০ তম জন্মদিন। তাই তারাহুড়া করে প্রগ্রামটি করতে হয়েছে। আর তাড়াহুরা করে প্রগ্রাম করতে গেলে ভুলতো হতেই পারে। এ ভাবেই কথা বললেন ঝিনাইদহের মহেশপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম।

উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে দায়সারা ভাবে বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের ৯০ তম জন্মদিন পালন করা হয়েছে।
২০১৩ সালের ৩১ জানুয়ারী ঝিনাইদহের মহেশপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হিসেবে সাইফুল ইসলাম যোগদান করেন। যোগদানের পর থেকে দীর্ঘ ৮ বছর বহালতোবিয়তে রয়েছেন মহেশপুরে। মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকারী নিদেশনাকে তোয়াক্কা না করেই ১৫ কিলোমিটার দুর চৌগাছা থেকে অফিস করেন। যে খানে সরকারী নিদেশনা রয়েছে কোন সরকারী অফিসের কর্মকর্তা অফিস থেকে ৩ কিলোমিটারের বাইরে অবস্থান করতে পারবেনা। সে খানে তিনি কি ভাবে ১৫ কিলোমিটার দুর থেকে অফিস করেন?

এমন কি তিনি প্রতিনিয়ত অফিস করেও চৌগাছার বাড়ীতে বসে থাকেন। বিভিন্ন সরকারী কর্মকর্তাদের মাঝে একটা প্রশ্ন দেখা দিয়েছে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলামের খুটির জোর কোথায়?

Share Button