পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের মঠবাড়িয়ার ধানিসাফা ইউনিয়নের নাগড়াভাঙ্গা গ্রামের একটি বাড়ি থেকে একি পরিবারের ৩ জনের মরাদেহ উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) সকালে ওই পরিবারের হাতবাঁধা ও ঝুলন্ত মৃতদেহগুলো স্থানীয়রা দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয় পরে পুলিশ এসে তাদের মৃত দেহ উদ্ধার করে। নিহতরা হলেন আয়নাল হক (৩৫) তার স্ত্রী আমেনা (২৫) ও ৩ বছর বয়সী মেয়ে আসফিয়া। পুলিশের ধারনা আত্মহত্যা নয় ৩ জনকে হত্যা করা হয়েছে ।

মঠবাড়িয়া-ভান্ডারিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাচান মোস্থফা স্বপন জানান, মঠবাড়িয়া থানার ধানিসাফা এলাকায় একই পরিবারের হাতবাঁধা ও ঝুলন্ত মৃতদেহের খবর পেয়ে পুলিশ গিয়ে পুলিশ বসা অবস্থায় ঝুলন্ত লাশগুলো উদ্ধার করা হয় । প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে গতরাতের যেকোন সময়ে তাদেরকে বেঁধে হত্যা করে তাদের লাশ ঝুলিয়ে রাখা হয়। ময়না তদন্ত ও সুরাতহাল রিপোর্টের পর আরো ভালোভাবে বোঝা যাবে। তবে ঠিক কি কারনে এ হত্যাকান্ড তা এখন পর্যন্ত জানাযায়নি। এ নিয়ে কাজ করছে পুলিশ ।
