উলিপুরে বন্যা দুর্গত পরিবারে জেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুরে ৩’শ বন্যা দুর্গত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।বৃহস্পতিবার দুপুরে উপজেলার বেগম গন্জ ইউনিয়নের মশালের চর বন্যা দুর্গত মানুষের মাঝে জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যেগে চাল,ডাল, লবন, চিনি, চিড়া, নুডলস, তেল ,শিমু খাদ্য ও গো-খাদ্য বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদের,জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী,মোহাম্মদ সায়হান আলী, উপজেলা প্রকল্প বাসত্মবায়ন কর্মকর্তা সিরাজুদ্দৌলা,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনিরম্নজ্জামান,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌলশী নিত্যানন্দ বর্মন ও ইউপি চেয়ারম্যান মোঃ বেলাল হোসেন প্রমুখ।

Share Button