রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
পবিত্র ঈদ-উল অাযহা উপলক্ষে দুস্থদের মাঝে নতুন বস্ত্র বিতরণ করা হয়েছে। কুড়িগ্রাম জেলা পুলিশের অায়োজনে রাজারহাট উপজেলার চায়না বাজারে শুক্রবার বিকেলে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুড়িগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম (বিপিএম)।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ অালেপ উদ্দিন, বিপিএম (বার) এবং উৎপল কুমার রায়, সার্কেল রাজারহাট। রাজারহাট থানা অফিসার ইন-চার্জ মো. রাজু সরকার এর সঞ্চালনায় অারও উপস্থিত ছিলেন, প্রেসক্লাব রাজারহাট সভাপতি সেকেন্দার অালী বাবলু সহ পুলিশ বিভাগের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ। অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিন বলেন, স্মার্ট লুঙ্গি এর সহযোগিতায় ঘড়িয়ালডাঙ্গা ইউপির প্রায় দেড় হাজার দুস্থ পরিবারের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়।

নতুন লুঙ্গি পেয়ে খুশি হয়ে সর্দারপাড়া গ্রামের অাঃ করিম (৭০)বলেন, এত গুলা মানুষকে পুলিশ দামী নয়া কাপড়, তবোন দিল, মুই আাগোত দ্যাখোং নাই।
