আল-মনসুর, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় নরেন্দ্র রায় (৬৫) নামে এক বাইসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (১ জুলাই) বিকেলে ঠাকুরগাঁওয়ের ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের ভূল্লী মুন্সিরহাট নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
আহত নরেন্দ্র নাথ রায়ের বাসা সদর উপজেলার শুখানপুখুরী ইউনিয়নের কার্কিতলা এলাকায়।
স্থানীয়রা জানায়, বিকেল সাড়ে চারটার দিকে সাইকেলে চেপে ঠাকুরগাঁওয়ের দিকে আসছিলেন নরেন্দ্র নাথ। এসময় পিছন থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এসময় তিনি সাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাপাতালে ভর্তি করা হয়।
সড়ক দূর্ঘটনায় আহতের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম। তিনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
