স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে আর্কেডিয়া ক্লিনিক ও ডিজিটাল ডায়াগনসিস এর উদ্বোধন করা হয়েছে।
উন্নতমানের চিকিৎসা সেবার মাধ্যমে জনগনের আস্থা অর্জন করার লক্ষে ১ জুলাই দুপরে নাগেশ্বরী-ফুলবাড়ী সড়কের কলেজ মোড় সংলগ্ন আর্কেডিয়া ক্লিনিক এন্ড ডিজিটাল ডায়াগনসিসের উদ্বোধন করেন নাগেশ্বরী কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব সাহেদুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন ক্লিনিকের উপদেষ্ঠা ডা. আমিনুর রহমান, চেয়ারম্যান আমিনুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক ও রায়গঞ্জ ইউপি চেয়ারম্যান আ.স.ম আব্দুল্লাহ আলওয়ালিদ মাসুম,নেওয়াশী ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, মার্কেটিং ডিরেক্টর আব্দুল আজিজ বাদল, সাবেক ব্যবস্থাপক মাসুদ রানা, একাউন্ট ডিরেক্টর আব্দুল খালেক, শামিমা লাইজু সন্ধ্যা, ডা. শফিউল আলম শিবলু, প্রভাষক আল-আমিন, গোলাম রসুল রাজা,শিক্ষক সমিতির সভাপতি আনিছুর রহমান প্রমুখ।
কর্তৃপক্ষ জানান, ডায়াগনোসিসে আধুনিক ও শীতাতপ নিয়ন্ত্রিত এ ক্লিনিকে অর্থোপেডিক্স, গাইনী, শিশু, মেডিসিন, চর্ম, যৌন, এলার্জী, নাক, কান, গলা, চক্ষু, ডেন্টাল, জেনারেল র্সাজারী, ডায়াগনসিস বিভাগের সকল সুবিধা ছাড়াও সকল প্রকার অপারেশন বিশেষজ্ঞ র্সাজন দ্বারা করা হবে।
