কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের বন্যার্তদের মাঝে রান্না করা খাবার বিতরণ করছে ‘স্বপ্নবুনি’ নামের একটি সামাজিক সংগঠন।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে কুড়িগ্রামের ধরলা নদীর অববাহিকায় পাঁচগাছী ইউনিয়নের সিতাইঝার, ভেলুরহাট, কদমতলা গ্রামে প্রায় ৪শত মানুষের মাঝে খিচুড়ি প্যাকেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, স্বপ্নবুনির পরিচালক ইউসুফ আলমগীর,জাহিদ হাসান নাহিদ ও জুয়েল রানা।
ইউসুফ আলমগীর জানান, বন্যায় পানিবন্দী মানুষদের মাঝে ‘একবেলার আহার ‘ কার্যক্রম কয়েকদিন হতে পরিচালিত হচ্ছে। আমরা চেষ্টা করছি পানিবন্দী থাকা অবস্থায় চরের মানুষের মাঝে আরও কয়েকদিন এই খাবার বিতরণ করা হবে।
