রংপুরের ৪ সাংবাদিক জাতীয় ফটোপ্রদর্শনী ও প্রতিযোগিতায় অংশ নিতে ঢাকায়

স্টাফ রিপোর্টার, রংপুর:

সারাদেশের ফটো সাংবাদিকদের নিয়ে প্রতিবারের মতো এবারো ‘রুপসী বাংলা’ শিরোনামে জাতীয় ফটো প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। এই প্রতিযোগিতায় অংশ নিতে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুরের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রিপনের নেতৃত্বে রংপুরের ৪ সাংবাদিক ঢাকায় গেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে রংপুর থেকে ঢাকায় যাত্রা করেন তারা।
অংশগ্রহণকারী ৪ সাংবাদিকরা হলেন; দৈনিক পরিবেশের সিনিয়র রিপোর্টার ও ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন রংপুরের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রিপন, দৈনিক যুগের আলোর সিনিয়র ফটো সাংবাদিক ও রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আফজাল, প্রথম খবরের ফটো সাংবাদিক ও বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন রংপুরের দপ্তর সম্পাদক মেজবাহুল ইসলাম হিমেল ও দৈনিক দাবানলের সিনিয়র ফটো সাংবাদিক ও রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক রণজিৎ দাস।
জাতীয় ফটো প্রদর্শনী ও প্রতিযোগিতা প্রসঙ্গে মমিনুল ইসলাম রিপন জানান, ত্রিশ বছর ধরে বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন বাংলা নববর্ষ উপলক্ষে ‘রুপসী বাংলা’ শিরোনামে এই প্রতিযোগিতার আয়োজন করছে। প্রতিযোগিতায় দেশের আট বিভাগসহ ৩৪ জেলার ফটো সাংবাদিকদের তোলা ফটো প্রদর্শনীর পাশাপাশি স্মরনিকা প্রকাশ করা হবে। প্রদর্শনীতে সংবাদপত্রের চিত্র ধারনের পাশাপাশি আবহমান বাংলার রুপ, সৌন্দর্য্য, সংস্কৃতি ও ঐতিহ্যের ছবি সারাদেশে ও সারাবিশ্বে তুলে ধরা হবে।

Share Button