রংপুরে সেফটিক ট্যাংকে আটকে পড়া দুই নির্মাণ শ্রমিক কে জীবিত উদ্ধার

মোঃ রাফিউল ইসলাম (রাব্বি), স্টাফ রিপোর্টার:

রংপুরের কাউনিয়ায় মীরেরবাগ পশ্চিম বাহালিগ্রামে বৃহস্পতিবার সকালে নির্মাণাধীন একটি সেফটিক ট্যাংকে গভীর গর্ত (জলপান)করার সময় অজ্ঞান হয়ে ট্যাংকে আটকা পড়ে দুই নির্মাণ শ্রমিক। আহত অবস্থায় শাহজাহান ও আরিফুজ্জামান নামে দুই শ্রমিককে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, স্থানীয় আশরাফ মুন্সির নির্মাণাধীন বাড়িতে সেফটি ট্যাংকের ৩০ ফিট গভীরে রিং বসানোর সময় অ্যামোনিয়া গ্যাসে জ্ঞান হারিয়ে ফেলে নির্মাণ শ্রমিক শাহজাহান মিয়া। তাকে উদ্ধার করতে সহকর্মী আরিফুজ্জামান নিচে নামলে সে ও অ্যামোনিয়া গ্যাসে অজ্ঞান হয়ে পড়ে। এদিকে দুর্ঘটনার খবর জানতে পেরে ফায়ার সার্ভিসের দুই ইউনিট দ্রুত সেখানে উদ্ধার অভিযান চালিয়ে সেফটি ট্যাংকে আটকে পড়া দুই শ্রমিককে জীবিত অবস্থায় উদ্ধার করেন। পরে তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তারা শঙ্কা মুক্ত বলে জানা গেছে। এ বিষয়ে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের রংপুর উপ-পরিচালক খোরশেদ আলম বলেন, ট্যাংকের গভীরে সৃষ্টি হওয়া অ্যামোনিয়া গ্যাসে আক্রান্ত হয়ে ওই দুই নির্মাণ শ্রমিক ট্যাংকে অজ্ঞান হয়ে পড়েছিলেন।

Share Button