নাগেশ্বরী কলেজের প্রভাষক আব্দুর রশীদ আর নেই

শফিকুল ইসলাম শফি, স্টাফ রিপোর্টারঃ

কুড়িগ্রামের নাগেশ্বরী সরকারি কলেজের প্রভাষক মো. আব্দুর রশিদ (৪৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি নাগেশ্বরী পৌরসভার বালাটারী গ্রামের মৃত আনছার আলী মোক্তারের প্রথম ছেলে এবং নাগেশ্বরী সরকারি কলেজের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান। তিনি ২৯ মে শুক্রবার ২টা ৩০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে ইম্তেকাল করেন। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী দুই মেয়ে, এক ভাইসহ বহু গুনগ্রাহী রেখে যান। তার এ মৃতুতে বিভিন্ন মহলসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share Button