কচাকাটায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মনিরুল ইসলাম মিলন, কচাকাটা (কুড়িগ্রাম) থেকেঃ

কুড়িগ্রামের নাগেশ্বরীর কচাকাটায় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল তিনটায় কচাকাটার গাবতলা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, নাগেশ্বরী উপজেলার বল্লভেরখাষ ইউনিয়নের মমিনগঞ্জ (গাবতলা) বাজারের পশ্চিমে কৃষক ছুরমানের ছেলে শরিফুল ইসলাম নয়ন (২৭) নিজ বাড়িতে মাড়াই করা ধান স্ট্যান্ড ফ্যানে বাতাস দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে
ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

Share Button