ঈদ মানে আনন্দ
মো. আজিজুল হাকিম মন্ডল
ঈদ মানে আনন্দ সাধন জয়ের খুশি,
ঈদ মানে মহা মিলন হাসে রবি–শশি।
ঈদ মানে কোলা কুলি টুটে যায় জেদ,
ঈদ মানে গরিব–ধনির নাই ভেদাভেদ।
ঈদ মানে এক সারিতে বাদশা–ফকির ,
ঈদ মানে সমান সবাই উঁচু সবার শির।
ঈদ মানে ছেলে–মেয়ের নতুন জামা পড়া
ঈদ মানে তাকবির ধ্বনি জেগে উঠে পাড়া।
ঈদ মানে মিসকিনদের যাকাত-ফেতরা দেয়া
ঈদ মানে এতিমকে বুকে টেনে নেয়া।
ঈদ মানে দেলটারে সবার তরে রাখা,
ঈদ মানে ভালবেসে নয়ন ভরে দেখা।
ঈদ মানে খোদা প্রেমে জীবনটারে সাজা,
ঈদ মানে কোরআন-সুন্নায় হৃদয় করব তাজা।
ঈদ মানে হিংসা-কেনা মান –অপমান ভুলে,
ঈদ মানে অনাহারির মুখে দিও নিজের খাবার তুলে।
ঈদ মানে ফিরনি- সেমাই সবাই মিলে খাওয়া,
ঈদ মানে ময়দানেতে সকাল সকাল যাওয়া।
ঈদ মানে প্রেম কাননে সদ্য ফোটা ফুল,
ঈদ মানে সুর লহরী পাপিয়া বুলবুল।
ঈদ মানে উপড়ে ফেলা সকল পাপের মূল,
ঈদ মানে জীবের প্রেমে থাকিও মশগুল।
ঈদ মানে শ্রষ্ঠার কাছে শ্রেষ্ঠ মোনাজাত,
ঈদ মানে সুখের বন্যা চলুক দিবা-রাত।
