শফিকুল ইসলাম শফি, স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামে করোনা ভাইরাস মোকাবেলায় বাংলাদেশ ফুড ব্যাংক ও উইমেন ইন ডিজিটালের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার জেলার উলিপুুর উপজেলা ও নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ হাজির হাটে বাংলাদেশ ফুড ব্যাংকের পরিচালক আল মামুনের সহযোগিতায় সেনাবাহিনীর উপস্থিতিতে উইমেন ইন ডিজিটালের মোসলেমের তত্বাবধায়নে ৫০০ দুস্ত অসহায় পরিবারের মাঝে চাল ডাল তেল লবন চিনি বিতরণ করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন সাংস্কৃতিক কর্মী হারুনসহ অনেকে। করোনা দুর্যোগ যতদিন থাকবে ততদিন এ বিতরন চালু থাকবে বলে জানান উইমেন ইন ডিজিটালের পরিচালক আছিয়া নীলা।
