শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
করোনা’র মহামারীতে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নির্দেশে রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আনছার আলীর নিজ অর্থায়নে গরীব অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আনছার আলীর নিজ অর্থায়নে রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের ১ নং ওর্য়াডে অসহায় গরীব ৩৫০ জন পরিবারে মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়। এর আগে রূপগঞ্জ ইউনিয়নের কাজী আব্দুল হামিদ স্কুলের মাঠে ২৫০ জন দরিদ্র, অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী দিয়েছেন আনছার আলী। এই সময় আনছার আলীর বলেন আমার নেতা বস্তু ও আচ্ছা মন্ত্রী গোলাম দস্তগীর গাজী সাহেবের নির্দেশে আমি করোনা’র মহামারীতে আমার রূপগঞ্জ ইউনিয়নের দরিদ্র, অসহায় মানুষের মধ্যে ১৫ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী সহায়তা দিয়েছি। দ্বিতীয় ধাপে মাহে রমজান উপলক্ষে আরো ১০ হাজার পরিবার কে খাদ্য সামগ্রী সহায়তা দিবো। মন্ত্রী মহোদয়ের নির্দেশে আমার রূপগঞ্জ ইউনিয়নের একজন লোক ও খাদ্যের অভাব করবে না ইনশাআল্লা। এই সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের এর সাংগঠনিক সম্পাদক মোহন মিয়া, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি মতিন মিয়া, সাবেক উপজেল ছাত্রলীগের সহ সভাপতি মিঠু খন্দকার, যুবলীগ নেতা মুরাদ হাছান, নবী হোসেন, আবু তাহের, মেহেদী হাছান, জয়নাল হাজারী, মেহেদী হাছান, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক লিঠন মিয়া।
