শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সামাজিক সংগঠন শরিফ বিদ্যুৎ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ৫০ টি অধিক দরিদ্র, অসহায় , কর্মহীন পরিবারের মাঝে মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী উপহার হিসাবে তুলে দিয়েছেন শরিফ বিদ্যুৎ স্মৃতি ফাউন্ডেশনের সদস্যরা। এছারাও শরিফ বিদ্যুৎ স্মৃতি ফাউন্ডেশন ফাউন্ডেশনের উদ্যাগে করোনা প্রতিরোধে জনসাধারণের মাঝে সচেতনতা তৈরি লক্ষ্য কাজ করে যাচ্ছে শরিফ বিদ্যুৎ স্মৃতি ফাউন্ডেশনের সদস্যরা।
এই সময় উপস্থিত ছিলেন শরিফ বিদ্যুৎ স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠা সাইদুর রহমান , নাসির উদ্দীন, শাহিন খান এবং সহযোগীরা হলেন, এস আলম, আনিস খাঁন, আঃ সাত্তার,লাভলু, রূপম, আমিনুল, আমির, খোরশেদ, খোকন, কহিনুরখাঁন, সাইদুল আশরাফ, রাজু মাষ্টার। বাংলাদেশ স্কাউটের উর্ধ্বতন কর্মকর্তা মো: শামীমুল ইসলাম সহ আরো অনেকে । এই সময় শরিফ বিদ্যুৎ স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠা সাইদুর রহমান বলেন, দেশে করোনা প্রতিরোধে লক ডাউন চলছে। তাই কর্মহীন হয়ে পড়েছে খেটা খাওয়া, দিনমজুর , অসহায় দরিদ্র পরিবারগুলো। আর এসকল পরিবারের কথা চিন্তা করে আজ আমাদের শরিফ বিদ্যুৎ স্মৃতি ফাউন্ডেশনের সকল সদস্যদের অর্থায়নে রূপগঞ্জ উপজেলার নগরপাড়া , পূর্বগ্রাম এলাকার ৫০ টি দরিদ্র অসহায়, কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহায় হিসাবে তাদের বাড়িতে বাড়িতে পৌছিয়ে দিয়েছি আমরা শরিফ বিদ্যুৎ স্মৃতি ফাউন্ডেশনের কর্মীরা । প্রতিটি পরিবারের জন্য চাল, তেল, আলু, পেঁয়াজ ও একটি করে সাবান দেওয়া হয়।
