মো. রাফিউল ইসলাম (রাব্বি)। স্টাফ রিপোর্টার
রংপুরের মিঠাপুকুর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান জাকির হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান বাবু নিরঞ্জন মহন্ত ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ শামীমা আখতার জেসমিন কে গণসংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল (10 এপ্রিল)বুধবার রাতে ময়েনপুর ইউনিয়ন পরিষদ আওয়ামীলীগ ও লিলি কেমিক্যাল কোম্পানীর যৌথ আয়োজনে শুকুরেরহাট ডিগ্রি কলেজ মাঠে তাদের গণসংবর্ধনা দেওয়া হয়। গণসংবর্ধনা অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে গান পরিবেশন করেন চ্যানেল আই তারকা শ্রাবনী, ছোট মমতাজ, হীরা মনি সহ স্থানীয় শিল্পীরা। অনুষ্ঠানে দর্শকদের উপস্থিতি ছিল দেখার মতো।
