মাদ্রাসাছাত্রী নুসরাতকে অগ্নিদগ্ধের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে রংপুরে মানববন্ধন

মো. রাফিউল ইসলাম (রাব্বি, স্টাফ রিপোটার:

আজ (১০ এপ্রিল) বুধবার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুর জেলা শাখার উদ্যোগে ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাতকে অগ্নিদগ্ধের ঘটনার প্রতিবাদে প্রেসক্লাব চত্তরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হযেছে। জেলা সভাপতি রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু রায়হান বকসীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা সংগঠক সাজু রায়, কারমাইকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক জিন্নাত হোসেন, সদস্য, অর্চনা রায়, বেগম রোকেয়া কলেজের সংগঠক লিপি রায়। মানব বন্ধনে নেতৃবৃন্দরা বলেন, দেশে বিচারহীনতার সংস্কৃতি চলছে। একের পর এক নারী নির্যাতন, ধর্ষণের মতো ঘটনা ঘটলেও তার বিচার হচ্ছে না। একটি অপরাধ আরেকটি অপরাধকে উস্কে দিচ্ছে। পিতা মাতার পর শিক্ষার্থীদের সবচেয়ে নিরাপদ জায়গা হলো তার শিক্ষা প্রতিষ্ঠান ও তার শিক্ষকবৃন্দ। শিক্ষার্থীরা আজ সেখানেও নিরাপত্তা পাচ্ছেনা। এজন্য ফেনীসহ সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নারী নিগ্রহের মতো ঘটনা ঘটছে। মাদ্রাসাকে বলা হয় ধর্মীয় মূল্যবোধের আদলে গড়া সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও আজ নিরাপদ নয়। যার ফলাফল হিসেবে নুসরাত জাহান রাফি মৃত্যুর সঙ্গে পাঞ্জা । নেতৃবন্দৃ নুসরাত জাহান রাফির অগ্নিদগ্ধের ঘটনার সাথে জড়িত অধ্যক্ষসহ তার সহকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Share Button