অসামাজিক কাজ চলা হোটেল বন্ধ করে দিলো ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক :

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ জোড়া পাম্প এলাকার গড়ে উঠে স্বপ্ন বিলাস গেষ্ট হাউজ। আবাসিক হোটেলের নামে পরিচিতি থাকলেও দীর্ঘদিন ধরে আড়ালে চলে আসছে দেহ ব্যবসাসহ বিভিন্ন অনৈতিক ও অসামজিক কার্যকলাপ। পরে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম. মাসুদ রানার নেতৃত্বে আবাসিক হোটেলটি বন্ধ করে দেয়।

একটি সূত্রে জানা যায়, উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ জোড়া পাম্প এলাকায় গড়ে উঠা স্বপ্ন বিলাস গেষ্ট হাউজ আবাসিক হোটেলেটি এর আগেও বেশ কয়েকবার বন্ধ করে দেয় প্রশাসন। বন্ধের কয়েকদিন যেতে না যেতেই আবার মালিক পরিবর্তন করে চলেদেহ ব্যবসাসহ বিভিন্ন অনৈতিক ও অসামজিক কার্যকলাপ। প্রতিদিন ২০/২৫ জন প্রাপ্ত ও অপ্রাপ্ত বয়স্ক মেয়ে রেখে ম্যানেজার ও মালিকগণ এই অবৈধ যৌন ব্যবসা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে এলাকার লোকজন অসামাজিক কাজ না করার জন্য হোটেল কর্তৃপক্ষকে বল্লেও তারা এ বিষয়ে কোন কর্ণপাত না করে বরং ঐ সকল লোকদের হুমকি ধামকি দেয় বলে জানা যায়। তারা আরো বলে আমরা কি ব্যবসা করি বা না করি সেটা আপনাদের দেখার প্রয়োজন নেই।

জেলা ছাত্রলীগের যুগ্ন-সাধারন সম্পাদক এম. মাসুদ রানা জানান, উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ জোড়া পাম্প এলাকায় গড়ে উঠা স্বপ্ন বিলাস গেষ্ট হাউজ আবাসিক হোটেলে দির্ঘদিন যাবত আবাসিক হোটেলের আড়ালে চলে আসছে অনৈতিক কাজ।

আর এই অবৈধ কাজের সাথে উঠতি বয়সী ছেলেদের আনাগোনাই বেশি। বিশেষ করে কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। এতে ধ্বংস হচ্ছে যুব সমাজ। বেশ কয়েক বার এলাবাসি ও প্রশাসন বন্ধ করেছে দেয়। কিন্তু আবার মো. রবিউল ইসলাম নামের এক ব্যক্তি হোটেলটি চালু করে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসাসহ বিভিন্ন অনৈতিক ও অসামজিক কার্যকলাপ চালাচ্ছে বলে জানতে পারি। পরে গাজীপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে হোটের দেহ ব্যবসাসহ বিভিন্ন অনৈতিক ও অসামজিক কার্যকলাপ বন্ধ করতে যায়।

এসময় হোটেলে মালিক ম্যানেজারসহ বেশ কয়েকজন যুবক যুবতী হোটেলের পেছন দিকে থাকা দরজা দিয়ে পালিয়ে যায় দেয়া হয়। পরে হোটেলের মূল গেটে তালা দিয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট জমা দেয়া হয়।

Share Button