রাজশাহী মেডিকেলের আরো ২২ স্বাস্থ্যকর্মী করোনামুক্ত

নিউজ ডেস্কঃ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে আসা আরো ২২ স্বাস্থ্যকর্মীর করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। বুধবার তাদের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানোর পর আজ এই ফলাফল পাওয়া যায়।

এর আগে সকালে ১৮ স্বাস্থ্যকর্মীর আসা রিপোর্টেও করোনা পাওয়া যায়নি। তবে সংশয় থাকায় বাকি তিনজনের পরীক্ষা আবার করা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

গত শুক্রবার বাঘা উপজেলার এক রোগী রাজশাহী মেডিকেলে ভর্তি হন। শনিবার করোনা উপসর্গ দেখা দিলে তাকে স্থানান্তর করা হয় আইসোলেশন ইউনিটে। দুদিন পরে করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত হয়।

এর প্রেক্ষিতে মঙ্গলবার চিকিৎসকসহ ৪৩ স্বাস্থ্যকর্মীকে পাঠানো হয় কোয়ারেন্টিনে। সুরক্ষা সামগ্রী ছাড়াই ওই রোগীকে চিকিৎসা দিয়েছিলেন তারা।

এদিকে, আক্রান্ত ওই রোগীর শারীরিক অব্স্থা অবনতি হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

নয়াখবর/হাসান/এস

Share Button