রৌমারীতে ফের ১ জন করোনা আক্রান্ত।। এ নিয়ে উপজেলায় আক্রান্ত ৩

সাখাওয়াত হোসেন সাখা, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারীতে করোনা ভাইরাস কোভিড-১৯ পজেটিভ আরো একজন ৩০ বছর বয়সী যুবক সনাক্ত হয়েছে। রৌমারী উপজেলা স্বাস্থ্য ও পপ কর্মকর্তা ডাঃ মোমেনুল ইসলাম বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে এ সংবাদ নিশ্চিত করেছেন। এনিয়ে রৌমারীতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ জন। আক্রান্ত যুবকের বাড়ি উপজেলার রৌমারী সদর ইউনিয়নের কাঠালবাড়ি (খাঁ পাড়া) গ্রামে। তিনি গত ৮ এপ্রিল ময়মনসিংহ থেকে রৌমারীতে আসেন এবং মেডিকেল টিম নমুনা সংগ্রহ করেন ১৯ এপ্রিল।

Share Button