৫০০ সিনেমায় অভিনয় করা কল্পনার সময় কাটে নাটক লিখে

নিউজ ডেস্কঃ

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা ৩৮ বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে ৫০০ এর বেশি সিনেমায় অভিনয় করেছেন। তবে এখন আর ক্যারিয়ারের সেই সময় নেই ৬৬ বছর বয়সী এই অভিনেত্রীর। অভিনয়ের জন্য এখন আর কেউ ডাকে না তাকে। তবে সিনেমার মানুষ কল্পনা বসে নেই। এখন অবসর সময় পার করছেন নাটক লিখে।

খালেদা আক্তার কল্পনা জানিয়েছেন, সম্প্রতি চোখের সমস্যা নিয়ে ভারত গিয়ে চিকিৎসা করিয়েছি। আমি এখন ছেলের সংসারে থাকি। আমার ছেলের বউ সন্তানসম্ভবা, সামনে মাসে আমি নাতি কিংবা নাতনির মুখ দেখবো।

তিনি আরও জানিয়েছেন, এখন মিডিয়ার কেউ আমার খোঁজ নেয় না। তবে এ নিয়ে আমার কোন অভিযোগ নেই।

খালেদা আক্তার কল্পনা ১৯৮৪ সালে ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমের মাধ্যমে চলচ্চিত্রের পা রাখেন। তাঁর মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ‘হনুমানের পাতাল বিজয়’। ১৯৮৯ সালে ‘জিনের বাদশা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

নয়াখবর/হাসান/এস

Share Button