আজ থেকে কুড়িগ্রাম জেলা লকডাউন

নয়া খবর ডেস্কঃ

প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ ঝুঁকি মোকাবেলায় এবং তা প্রতিরোধে আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকাল ৫টা থেকে অনির্দিষ্টকালের জন্য কুড়িগ্রাম জেলা লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার সকালে ‘‘কোভিড-১৯ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির’’ সভা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম এই ঘোষণা দেন।

এ সময় সিভিল সার্জন, পুলিশ সুপারের প্রতিনিধিসহ কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। 

জেলা প্রশাসনের এক বিজ্ঞাপিত জানানো হয়, লকডাউনের সময়ে জরুরি সেবা ব্যতীত কুড়িগ্রাম জেলায় সকল ধরণের যানবাহন ও জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হল। আদেশ অমান্যকারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ আদেশ বলবত থাকবে। 

উল্লেখ্য, কুড়িগ্রামে এখন পর্যন্ত ঢাকা ফেরত ৪জন করোনায় আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে রৌমারী উপজেলায় ২ জন, ফুলবাড়ী উপজেলায় ১ জন এবং কুড়িগ্রাম সদরে ১ জন।

Share Button