গাজীপুরে একই পরিবারের ৪ জনকে গলাকেটে হত্যা

নিউজ ডেস্কঃ

গাজীপুরে একই পরিবারের ৪ জনকে গলাকেটে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে নিজ বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন মালয়েশিয়া প্রবাসী কাজলের স্ত্রী ফাতেমা, দুই মেয়ে নুরা ও হাওয়ারিম এবং ছেলে ফাদিল।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ওই বাসার কেউ ঘর থেকে বের না হওয়ায় তাদের সন্দেহ হয়। পরে শ্রীপুর থানায় জানালে পুলিশ মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী জানান, নিহতদের গলায় ধারলো অস্ত্রের আঘাত রয়েছে। গতকাল রাতের কোনো এক সময় তাদের হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে অভিযান শুরু করেছে পুলিশ।

নয়াখবর/হাসান/এস

Share Button