নয়া খবর ডেস্কঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ৬ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নাগেশ্বরী উপজেলা সদরে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ মেজিস্ট্রেট ও নাগেশ্বরী থানার একটি টিম। এ সময় বাসস্ট্যান্ডের শাহ আলম পাটোয়ারীর হোন্ডা মোটরস শোরুম খোলা রাখায় তার ৩ হাজার টাকা, বাসস্ট্যান্ডের শহিদুল ইসলামের ইলেকট্রনিকের দোকানে ১ হাজার টাকা, কাজী মার্কেটে সোহেল রানার বিসমিল্লাহ টাইলসে ২ হাজার, কলেজ মোড়স্থ নবাব উদ্দিনের নবাব ফাস্ট ফুডের দোকানে ২ হাজার টাকা ও শাহ আলমের বেকারির দোকানসহ ৬ টি দোকানের মোট ১১ হাজার ৩শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ মেজিস্ট্রট ও উপজেলা নির্বাহী অফিসার নুর আহমেদ মাসুম। এ সময় আরও উপস্থিত ছিলেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রওশন কবীর, এস.আই মাসুদ রানা, এ.এস.আই অলেশ্বর চন্দ্র, ভ্রাম্যমাণ আদালতের পেশকার নিহার রঞ্জন ব্যানার্জি প্রমুখ।
