পুনম শাহরীয়ার ঋতু,গাজীপুরঃ
গাজীপুর জেলার কালিয়াকৈর পৌরসভার ৮নং ওয়াডের অসহায় নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য বিতরণ করেছে সমাজের স্থানিয় কৃতি সন্তানেরা।
করোনা ভাইরাস সংক্রামন ঠেকাতে সরকারের নির্দেশনা মোতাবেক সারাদেশে লকডাউন করা হয়েছে।এই লকডাউনের কারনে সমাজের নিম্ন আয়ের পরিবারের আয়ের উৎস নেই সেদিকে লক্ষকরে। স্থানিয় মহল্লার মো.শহিদ আজাদ শামিম ,আব্দুর রাজ্জাক সিকদার ও মো.আসলাম সিকদার তিন কৃতিসন্তান নিজ অর্থায়নে পৌর সভার ৮নং ওয়ার্ডের পূবচান্দরা মহল্লা কাঠলতলা এলাকায় ও বিভিন্ন ওয়ার্ডের অসহায় নিম্ন আয়ের পরিবারের মধ্যে মাস্ক , আলু ,চাল ,ডাল সাবানসহ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক মো.সেলিম রানা, আরো উপস্থিত ছিলেন পূবচান্দরা মহল্লা আওয়ামী লীগ নেতা সিকদার মো.আনিসুর রহমান ,সমাজসেবক মো.সুরত আলী সিকদার ও মো.মান্নান সিকদার সামাজসেবক মো. শামছুল আলম প্রমুখ।
নয়াখবর/হাসান/এস
