আটোয়ারীতে হতদরিদ্র মানুষের পাশে কৃষক

মো. নাজমুল, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়ের আটোয়ারীতে এক সাধারণ কৃষক হতদরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে,নিজের সংসার চালাতে টানাটানি, এরই মধ্যে তিন ছেলে পড়ালেখার খরচ তার পরেও একজন সাধারণ কৃষক হয়ে দুঃস্থে এই কষ্টের দিনে কষ্ট সহ্য করতে না পেরে,২৩ এপ্রিল ১১ঘটিকায় ৮০টি পরিবারের মধ্যে পাঁচ কেজি চাল, আধা কেজি সয়াবিন তেল, দেড়কেজি আলু ও একটি সাবান একত্রে প্যাকেট করে তা বিতরণ করেন। নিজ উদ্যোগে বিতরণকারী মোঃ ওসমান আলী, পিতা মৃঃ মনির উদ্দিন, সে ১নং মির্জাপুর ইউনিয়নের মালিগাঁ গ্রামের স্হায়ী বাসিন্দা। তিনি বলেন এলাকায় অনেক বৃত্তবান রয়েছে ইচ্ছে করলে তারা এই চলমান করোনা প্রতিকুলতায় এলাকার দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিতে পারে। তিনি আরো বলেন আমি ঘরের টিন মেরামত করা জন্য কিছু টাকা জমা করেছিলাম, আমার ঘরে বর্তমানে পানি পড়ছে।চলমান করোনা সংকটে সরকারী-বেসরকারী এবং ব্যক্তিগত উদ্দ্যেগে দেশের মানুষকে নিয়মিত খাদ্য সহায়তা করা হচ্ছে। মানুষের এ ক্রান্তি লগ্নে আমিও খরচের টাকা বাঁচিয়ে কিছু অসহায় মানুষকে সহায়তা করতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন স্হানীয় ওয়ার্ড মেম্বার মোঃ মিজানুর রহমান। এলাকাবাসী ত্রাণ পেয়ে অত্যন্ত খুশি হন এবং সাধুবাদ জানান। তিনি তার পরিরাবের জন্য সকলের কাছে দোয়া চায়।

Share Button