কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমর নদে জেলেদের জালে ধরা পড়েছে ৪১.৭ কেজি ওজনের একটি বাঘা আইড় মাছ। রোববার ভোরে ভূরুঙ্গামারী উপজেলার দুধকুমর নদের সোনাহাট ব্রিজের কাছে রফিকুল ইসলাম নামক এক জেলের জালে মাছটি আটকা পড়ে।
রফিকুল ইসলাম জানান, মাছটি জালে আটকের পর জাল তীরে তোলা যাচ্ছিলো না। তখন স্থানীয় লোকজনের সহায়তায় মাছটি ওপরে তোলা হয়। পরে স্থানীয় লোকজন মাছটি ১১০০ টাকা সের দরে বিক্রি করে।
