মোঃ রাফিউল ইসলাম (রাব্বি, স্টাফ রিপোটার, (রংপুর):
রাণীপুকুর স্কুল এন্ড কলেজ মাঠে বালু কেন? অবিলম্বে মাঠে খেলাধুলার পরিবেশ ও প্রাকৃতিক সৌদর্য্য ফিরিয়ে আনার দাবিতে ৭এপ্রিল রোববার সকাল ১১ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত রাণীপুকুর স্কুল এন্ড কলেজ মাঠে মানব বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেয় অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী, যুব সমাজ ও স্থানীয়রা।সামান্য বৃষ্টি হলেই মাঠে পানি জমে থাকার কারণে সম্প্রতি মাঠে মাটি ভরাটের জন্য ৪০ মেট্রিকটন চাল বরাদ্দ করা হয়। ইতিমধ্যে কলেজের পিছনে পুকুর হতে মেশিনের মাধ্যমে নাম মাত্র বালু দিয়ে মাঠটি ভরাট করে দায় সেরেছেন সংশ্লিষ্টরা। এর ফলে, খেলা-ধূলা হতে বঞ্চিত হচ্ছে এলাকার তরুণও যুবকেরা। মনকে শান্তনা দিতে না পেরে মাঝে মাঝে বালুর উপরেই বলের সাথে যুদ্ধ করে মনের ক্ষোভ প্রকাশ করছেন তারা। মাঠে বালু ভর্তি করে এলাকার উদীয়মান খেলোয়াড়দের বিড়ম্বনায় ফেলে রীতিমত তামাশা দেখছেন রাণীপুকুর স্কুল এন্ড কলেজের কর্তৃপক্ষ।
অথচ, মাঠে বালু ভরাট করার আগে বিভিন্ন প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। বলা হয়েছিল-বালু ভরাটের পর উপরে লাল মাটির প্রলেপ দেয়া হবে। রোলার দিয়ে মাঠ সমান করা হবে। মাঠে ঘাস লাগানোর ব্যবস্থা করা হবে।
কিন্তু রাণীপুকুর স্কুল এন্ড কলেজের কর্তৃপক্ষ এ বিষয়ে কোন পদক্ষেপ নেয়নি। ফলে আজ মানব-বন্ধনের আয়োজন করে এলাকাবাসী ও যুব সমাজ।
