নাগেশ্বরী পৌর ছাত্রলীগের সভাপতি হিসেবে মিলনকে দেখতে চায় কর্মীরা

নয়া খবর রিপোর্টঃ

কুড়িগ্রামের নাগেশ্বরী পৌর শাখায় মনিরুজ্জামান মিলনকে ছাত্রলীগের সভাপতি হিসেবে দেখতে চায় ছাত্রলীগের কর্মীরা। পৌর ছাত্রলীগের বিভিন্ন কর্মীর ফেসবুক স্টাটাস থেকে বিষয়টি জানা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখা গেছে তাকে পৌর ছাত্রলীগের সভাপতি হিসেবে সমর্থন দিয়ে অনেকেই তার ছবিসহ পোস্ট করেছেন। নাগেশ্বরী পৌর ছাত্রলীগের সদ্য সাবেক এই যুগ্ম সাধারণ সম্পাদক বহুদিন ধরে ছাত্রলীগের নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে যাচ্ছেন নিঃস্বার্থভাবে। সুদিন ও দুর্দিনে রাজপথের লড়াকু সৈনিক হিসেবেও দেখা গেছে প্রথম সারিতে। এ ব্যাপারে মনিরুজ্জামান মিলন জানায়, গ্রুপিং রাজনীতিতে তিনি নয় বরং সকলের একাত্মতায় কাঁধে কাঁধ মিলে কাজ করতে চায়। রাজনীতিতে ভালো কাজের মাধ্যমে একজন বড় মাপের নেতা হয়ে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও বাংলাদেশ সকারের মাননীয় প্রধানমন্ত্রী, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ভ্যান গার্ড বাংলাদেশর ছাত্রলীগকে শক্তিশালী ও বেগবান করতে দেশের সীমান্তবর্তী হত দরিদ্র অঞ্চল নাগেশ্বরী পৌর সভার প্রতিটি ঘরে ঘরে শিক্ষার আলো পৌছে দিতে চান। পাশাপাশি রাজনৈতিক চর্চার মাধ্যমে নাগেশ্বরী পৌর ছাত্রলীগকে একটি মডেল ছাত্রলীগ হিসাবে তৈরী করবেন। কাজ করবেন বাল্য বিয়ে, যৌতুক প্রথা, মাদক ব্যবসা ও মাদক সেবনের বিরুদ্ধে। এছাড়াও ছাত্রলীগের নেতিবাচক ভূমিকা ও ছাত্রলীগকে খেটে খাওয়া মানুষের বিপদের বন্ধু হিসেবেও পরিচয় করিয়ে দিতে চান সর্বত্র। যাতে প্রতিটি মা বাবা তার ঘরের ছেলে মেয়েকে লেখা পড়ার পাশাপাশি ছাত্রলীগ করতে উৎসাহ দেয় সে নিয়েও কাজ করবেন তরুণ ও পরিশ্রমী এই সাবেক ছাত্রলীগ নেতা। খোঁজ নিয়ে জানা গেছে মনিরুজ্জামান মিলন একজন আওয়ামী পরিবারের সন্তান। তার বাবা মো. বাবুল হোসেন নাগেশ্বরী পৌরসভার ২ নং ওয়ার্ড যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয় শ্রমীকলীগের উপজেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমানে বাংলাদেশ আওয়ামীলীগের পৌরসভার ২ নং ওয়ার্ড, গ্রাম কমিটির সহ-সভাপতি। আওয়ামী পরিবারে এই সন্তান ছাত্র রাজনীতির পাশাপাশি স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠনের সাথে জড়িত থেকে কাজ করে যাচ্ছেন মানুষের জন্য, দেশের জন্য। তিনি বর্তমানে নাগেশ্বরী সর্বজনীন বয়স্ক শিক্ষা কেন্দ্র (ইউএসসি) এর পরিচালনা পর্ষদের সদস্য হয়ে কাজ করছে বয়স্কদের নিয়ে। এছাড়াও মানুষের জীবন বাঁচাতে নাগেশ্বরী সরকারি কলেজের স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম “স্পন্দন”-এর একজন সক্রিয় সদস্য হয়েও কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত। নম্র, ভদ্র স্বভাবের এই ত্যাগী তরুণ একজন আদর্শ সৈনিক হিসেবেও বেশ পরিচিতি অর্জন করতে সক্ষম হয়েছেন তৃণমূল পর্যায়ে। আর তাই ছাত্রলীগকে সক্রিয় রাখতে এমন একজন ত্যাগী নেতার প্রয়োজনবোধ করছেন কর্মীসহ তরুণ সমাজ ও সাধারণ মানুষ। ইতোমধ্যে পৌর ও উপজেলার সর্বস্তরে বেশ সাড়াও ফেলেছেন এই তরুণ।
এ ব্যাপারে মনিরুজ্জামান মিলন বলেন স্বাধীন বাংলাদেশের মহানায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে ছাত্ররাজনীতির মাধ্যমে মানুষের মঙ্গলে কাজ করে যেতে চাই। প্রাণপ্রিয় জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং তাঁর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে অংশ নিতে চাই আমিও। এজন্য সকলের দোয়া, সহযোগিতা ও সমর্থন চাই।

Share Button