ফুলবাড়ীতে ১শ জন দুস্থ গরীবদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১শ জন অসহায় গরীব দুঃখী মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বন্ধন ও যুবলীগের সাধারণ সম্পাদক হামিদুল ইসলামসহ অনেকের উদ্যোগে শুক্রবার বিকালে নাওডাঙ্গা ডিএস দাখিল মাদ্রাসার মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে কর্মহীন হয়ে পরা ১শ জন দুস্থ পরিবারের মাঝে ৫ কেজি চাউল, হাফ কেজি মসুর ডাল, ১ কেজি লবন, ৩ কেজি আলু,হাফ কেজি সোয়াবিন তেল ও ১টি করে সাবান বিতরণ করেছে।
এ সময় উপস্থিত ছিলেন নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাসেম আলী, পল্লী চিকিসক শাহজাদা খন্দকার,সহকারী শিক্ষক জয়নাল আবেদিন, বিশিষ্ট ব্যবসায়ী বুলবুল আহম্মেদ ও কাজল মিয়া প্রমূখ।
বিতরণ কালে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বন্ধন ও ইউপি চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা গরীব অসহায়দের উদ্দেশ্যে বলেন, আপনারাসহ বাড়ীর প্রতিটি সদস্য সব সময় মুখে মাস্ক পরবেন, সামাজিক দুরত্ব বজায় রেখে সংসারের কাজকর্ম করবেন। ভাল করে সাবান দিয়ে হাত মুখ পরিস্কার করবেন এবং সরকার, ইউনিয়ন পরিষদ, স্থানীয় নেতাকর্মীসহ বিত্তবানরা আপনাদের পাশে থাকবে।

Share Button