মো: আ: হামিদ টাঙ্গাইল প্রতিনিধি:
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে করোনার প্রাদুর্ভাবে কর্মহীন দুস্হ,সাবেক মেয়র দের মাঝে সহিদুর রহমান খান মুক্তির অর্থায়নে আবারও টাঙ্গাইল পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার(১৩এপ্রিল) সারা দিন টাঙ্গাইল পৌর এলাকার ৩নং ও ৫নং ওয়ার্ডে ১২শ’ পরিবারের মাঝে এ সব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
দলের নেতাকর্মীরা বলেন, সাবেক মেয়র সহিদুর রহমান খান মুক্তি ভাইয়ের নির্দেশনায় আমরা খাদ্য সামগ্রী দিচ্ছি এর আগেও আমরা অসহায় ও দূরস্থ পরিবারের মাঝে খাদ্য বিতরণ করেছি । এবং গতকাল সোমবার ৩নং ও ৫নং ওয়ার্ডে ১,২০০ পরিবারের মাঝে খাদ্য বিতরণ করলাম। এছাড়া মুক্তি ভাইয়ের নির্দেশনা অনুযায়ী যে পর্যন্ত এই মহামারি করোনা সংকট পরিস্থিতি স্বাভাবিক না হবে সে পর্যন্ত সকল ওয়ার্ডে ওয়ার্ডে এই খাদ্য সামগ্রী বিতরণ চলমান থাকবে।
এ সময় টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক ভিপি-ইসতিয়াক আহমেদ রাজিব,উপজেলা ভাইস চেয়ারম্যান-মো:আব্বাস আলী,সাবেক জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তাউহিদুল ইসলাস নাজমুল, ৩নং জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক-আবুল কালাম আজাদ,সদর উপজেলা আওয়ামী-যুবলীগের সাধারণ সম্পাদক-রেজাউল ইসলাম,জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নাজিম ইসলাম,৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি-তোফাইসলাম,শ্রমীকলীগ নেতা বুদ্ধ ইসলাম, যুবলীগ নেতা জাবেদ রিপন,এছাড়া ৫নং ওয়ার্ডে উপস্থি ছিলেন-আব্দুস সালাম শিকদার-সচিব বাসাইল পৌরসভা,শামছুল হক-সদস্য টাঙ্গাইল শহর আওয়ামীলীগ, মিন্টু-সাংগঠনিক সম্পাদক টাঙ্গাইল জেলা যুবলীগ,আকবর হোসেন-সহ সভাপতি ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ, আনোয়ার হোসেন খোকন সহ সাধারণ সম্পাদক ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ, অরুন কুমার ভদ্র সদস্য ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ,নূরনবী সাধারণ সম্পাদক সারুটিয়া গ্রাম কমিটি মুহিত-শহর ছাত্রলীগ, সাজিদ-সভাপতি ৫নং ওয়ার্ড ছাত্রলীগ, মাসুদ সাধারণ সারুটিয়া গ্রাম কমিটি, মুহিত-শহর ছাত্রলীগ, সাজিদ-সভাপতি ৫নং ওয়ার্ড ছাত্রলীগ, মাসুদ সাধারণ সম্পাদক ৫নং ওয়ার্ড ছাত্রলীগ, আফজাল সাংবাদিক যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষিপুর গ্রাম কমিটি,সহ এলাকার যুব সমাজ প্রমুখ।
