মো: আ: হামিদ টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় কর্মহীন হয়ে পড়া নিম্ন ও মধ্যবিত্তদের সাহায্যে হটলাইন সেবা চালু করা হয়েছে।
হটলাইন নাম্বারঃ ০১৭১১০৭২৬১৫, ০১৮৯১৮৫৬৮৬৭.
সাবেক সাংসদ আমানুর রহমান খান রানা’র পরামর্শে গত ৫ই এপ্রিল থেকে ঘাটাইলে এ সেবা চালু হয়। এতে ফোন কলের মাধ্যমে যারা খাদ্য সহায়তা চাচ্ছেন তাদের বাড়ী বাড়ী খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।
সাবেক সাংসদ আমানুর রহমান খান রানা বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী এবং ঘাটাইলের জনগণের ভালোবাসার দায়বদ্ধতা থেকেই আমার এ ক্ষুদ্র প্রচেষ্টা।দয়া করে এটাকে কেউ করুনা বলা ত্রাণ বলবেন না।এটা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঘাটাইল বাসীর জন্য আমার উপহার।যেকোনো সহায়তার জন্য দয়া করে আমাদের হটলাইনে কলেজ করুন।বাংলাদেশে করোনা সংক্রমণ দেখা দেয়ার পরে থেকে আমাদের সহায়তা কার্যক্রম শুরু হয়েছে।প্রাথমিক ভাবে পুরো রমজান মাস পর্যন্ত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।তবে পরিস্থিতি নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত এটা অব্যাহত থাকবে।
এ বিষয়ে টাঙ্গাইল জেলা ছাত্রলীগ নেতা এস.এম.মাসুদুর রহমান (শুভ) বলেনঃ ‘‘হটলাইন চালু করার পর থেকে আমরা প্রচুর ফোন কল পাচ্ছি, এর মধ্যে চিকিৎসা সেবা প্রার্থীর চেয়ে খাদ্য সহায়তা প্রার্থীই বেশি।
আমরা যাদের ফোন কল পাচ্ছি তাদের নাম ও পরিচয় ‘‘রানা’’ ভাইকে জানিয়ে দিচ্ছি। ‘‘রানা’’ ভাই নিজে রাতে তাদের বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন।
