ফুলবাড়িতে ১ জনের করোনা সনাক্ত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১ জনের করোনা সনাক্ত হয়েছে। আক্রান্ত যুবক তাজুল ইসলাম (৩০) উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের আব্দুল মিয়া ওরফে কাচুয়ার ছেলে বলে জানা গেছে। কুড়িগ্রাম সিভিল সার্জন বিষয়টি নিশ্চিত করেছেন।

ফুলবাড়ী উপজেলায় গত ২৪ ঘন্টায় ১৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ৫ জনের ফলাফল এসেছে নেগেটিভ, ১১ জনের ফলাফল এখনও আসেনি। হোম কোয়ারেন্টাইনে আছেন ৮২ জন।

কাশিপুর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন বলেন আক্রান্ত ব্যাক্তির বাড়ি লকডাউন করা হয়েছে। এছাড়াও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ নিয়ে কুড়িগ্রাম জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ২ জন। অপরজন রৌমারী উপজেলার দাঁতভাঙা ইউনিয়নের টাপুরচর গ্রামের আজিজার রহমান (১৭)।

Share Button