শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নকলায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিবের পক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগের কাছে পিপিই সেট হস্তান্তর করা হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি জাহিদুর রহমান নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব আব্দুস সামাদ ফারুক এর পক্ষে ১৪টি পিপিই সেট উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. মো. মজিবুর রহমানের হাতে তুলে দেন।
সিনিয়র সচিব আব্দুস সামাদ ফারুক এর অর্থায়নে পাওয়া পিপিই সেট হস্তান্তরের সময় সামাজিক দূরত্ব বজায় রেখে অন্যান্যদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত কয়েকজন চিকিসকসহ প্যাথলজি বিভাগের মেডিক্যাল টেকনোলজিস্ট আবু কাউসার সিদ্দিকী বিদ্যুত ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
এর আগে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন ও আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ তহবিলের অর্থায়নে সার্জিক্যাল মাস্ক, সাধারণ মাস্ক, স্যানিটাইজার, এন্টিসেপটিক হ্যান্ডবার ও এক হাজার ২৯৬টি এন্টিসেপ্টিক সাবান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ ও যুগ্ম সাধারণ সম্পাদক ও নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান’র কাছে হস্তান্তর করেছেন। সাবেক কৃষি মন্ত্রী ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কৃত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম মতিয়া চৌধুরী এমপি’র পে এসব তুলে দেওয়া হয় বলে উপজেলা আওয়ামী লীগের প্যাডে হস্তান্তরকৃত উপকরণের তালিকা সূত্রে জানা গেছে।
নয়াখবর/হাসান/এস
