তাজওয়ার আহমেদ তনয়,হাতীবান্ধাঃ
কোভিড-১৯ কে আমরা এখন করোনা বলে চিনি। যদিও এটি চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিস্তার লাভ করেছিল। কিন্তু ইতিমধ্যে বিশ্বের প্রায় ১৯৯ টি দেশে ছড়িয়ে পরছে! বাংলাদেশেও এখন পর্যন্ত ৫৪জন আক্রান্ত বলে আইইডিসিআর সূত্রে জানতে পেরেছি। যদিও দেশে দেশে ছড়িয়ে পরছে তবে ইউরোপের শীত প্রধান দেশ গুলোতে এর প্রকোপ বেশি। প্রাশ্চাত্যের উন্নত দেশগুলো তা নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছে। সেই পরিস্থিতিতে অত্যন্ত গ্রামে মাঠে চলছে কৃষকের কাজ , খেলাধুলা ও সম্মিলিত আড্ডাবাজী।তাদের চলাফেরা দেখে মনে হয় যে তাদের প্রত্যহিক জীবনে ঠিকই আছে।
করোনা ভাইরাসের কারনে বর্তমানে সকল শিক্ষা প্রতিষ্ঠান, ০৯ এপ্রিল ও সরকারি বে- সরকারি অফিস, আদালত ০৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষনা করা হয়।কিন্তু এলাকাবাসীদের মধ্যে অনেকের নেই কোন সচেতনতা, অযথা দোকানে খোশ, গল্প এবং আড্ডাবাজী থেমে নেই। অন্যদিকে শিক্ষা – প্রতিষ্ঠানের কিশোর এবং যুবকেরা খেলা-ধুলায় নিমজ্জিত।
এলাকাবাসীদের মধ্যে সচেতন নাগরিকদের দাবি যে, এ ধরনের অনিয়মের জন্য তারা প্রশাসনের দৃষ্টি কামনা করেন। এ ছাড়াও গ্রামে গ্রামে মানুষ জন হাঁটতে পারবে নাবলে মাইকিং করেন সরকারসহ নানা সংগঠন । এত সচেতনতার পরে ও ফিরছে না, কিছু নিয়ম ভংগকারী লোকদের কার্যক্রম।
এলাকার সামাজিক সংগঠন গুলো সচেতনতার লিফলেট বিতরন করার পরও ফিরছে না এ মানুষ গুলো। তাই এলাকাবাসীর দাবি প্রশাসন যেন অতি দ্রুত পদক্ষেপ গ্রহন করে এ ব্যাপারে।
নয়াখবর/হাসান/এস
