পাটগ্রামে নিহতের পরিবারকে নিজ উদ্যোগে খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা দিলেন ইউএনও মশিউর রহমান

 

হাসান জুয়েলঃলালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার ৩ নং ওয়ার্ডের সোহাগপুর এলাকার নিহত নুর আলমের স্ত্রীর হাতে খাদ্যসামগ্রী ও নগদ টাকা তুলে দিয়েছেন পাটগ্রাম -হাতিবান্ধা আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মোতাহার হোসেন ও পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মশিউর রহমান।

বৃহস্পতিবার দুপুরে পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব রুহুল আমিন বাবুল, পাটগ্রাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব বাবু পূর্ণ চন্দ্র রায়, পাটগ্রাম মহিলা কলেেজর অধ্যক্ষ জনাব মিজানুর রহমান নিলু, পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব সুমন কুুুুমার মহন্ত, তদন্ত কর্মকর্তা মোজাম্মেল হক, পাটগ্রাম উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক জনাব আবু তালেব পাটগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সফিউল ইসলাম লাবু পাটগ্রাম রিপোটার্স ক্লাবের সভাপতি হাসান জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক বায়জিদ প্রমুখ।

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মশিউর রহমান জানান, কয়েকদিন আগে নুুর আলমের মৃৃত্যু হয়। একমাত্র উপার্জনকারী স্বামী মৃৃত্যুর ঘটনায় পরিবারটি অত্যন্ত কষ্টে দিনযাপন করছে খবর পেয়ে শোকসন্তপ্ত পরিবারের জন্য কিছু করার চেষ্টা করেছি। নিজ অর্থে এই দুুঃসময়ে পরিবারটিকে চাল, ডালসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা করার সিদ্ধান্ত নেই। সে লক্ষেই আজ এ আয়োজন।

নিহত নুর আলমের স্ত্রী রোকেয়া বলেন,আমার স্বামী নিহত হওয়ায় বর্তমানে খুব অসহায় অবস্থায় আছি। এমতাবস্থায় আমাদের পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্যার আমার পরিবারের পাশে এগিয়ে আসায় আমরা উপকৃত হয়েছি।একদিকে শোক অন্যদিকে সংসারের চিন্তায় আমি পাগল প্রায়।এ সাহায্যগুলো দিয়ে অনন্ত কিছুদিন আমরা খেয়ে জীবনযাপন করতে পারবো।

Share Button