টিম ইমার্জেন্সির উদ্দ্যেগে শ্রমজীবী মানুষের মাঝে ত্রান বিতরণ

হাসানুজ্জামান হাসানঃলালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পারুলিয়াতে টিম ইমার্জেন্সির উদ্দোগে ও বিশিষ্ট ব্যবসায়ি রেদোয়ান আহমেদের সহযোগীতায় অসহায় ও দুস্থদের মাঝে ত্রান সহায়তা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নে ডা.জামাল মার্কেটে  এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ।

এসময় উপস্থিত ছিলেন পাটিকাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মজিবুল আলম সাদাত।

আয়োজক টিম ইমার্জেন্সির প্রধান সমন্বয়কারী বাপ্পি শোয়েব আহমেদ বলেন, দুর্যোগকালিন এ সময়ে পাটিকাপাড়ার অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য কৃতজ্ঞতা জনমানুষের নেতা মাহমুদুল হাসান সোহাগ ভাইয়ের প্রতি যাকে সকল দুর্যোগে আমরা পাশে পাই। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এ আয়োজনের উদ্যোক্তা জিনিয়াস,পারুলিয়ার চেয়ারম্যান  রেদোয়ান আহমেদ’র প্রতি।

Share Button