কর্মহীন ১৫০০ অসহায় পরিবারের প্রতিটি ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছালেন কেন্দ্রীয় আ.লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস নিয়ন্ত্রণ রাখতে আগামী ১১ এপ্রিল পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়েছে। এর মধ্যে চট্টগ্রামের লোহাগাড়া-সাতকানিয়া উপজেলায় কর্মহীন হওয়া দিনমজুর, শ্রমজীবি, নিম্ন আয়ের চিহ্নিত দেড় হাজার পরিবারের মাঝে স্বেচ্ছাকর্মী দ্বারা নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেয়া হয়।

এতে ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি মসুর ডাল, ১ লিটার তেল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ ও ১ টি সাবান নিয়ে প্রতিটি ব্যাগ প্রস্তুত করা হয়। বুধবার (১ এপ্রিল) থেকে কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

Share Button