নয়া খবর ডেস্কঃ
জেএসসির বৃত্তি পরীক্ষার মেধা তালিকায় উপজেলায় প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এ্যান্ড কলেজের ছাত্র রকিবুন নবী রাতুল। ২০১৯ সালের অনুষ্ঠিতব্য জেএসসির বৃত্তি পরীক্ষার ফলাফল গত ২৫ মার্চ বুধবার প্রকাশিত হয়। এতে রাতুল উপজেলায় প্রথম স্থানসহ ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে। সে নাগেশ্বরী বণিক সমিতির সভাপতি নুরন্নবী দুলালের ছেলে। তার এই সাফল্যে বাবা-মা এবং শিক্ষকদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছে। রাতুল ভবিষ্যতে ডাক্তার হতে চায়।
