নয়া খবর ডেস্ক:
জেএসসির বৃত্তি পরীক্ষার মেধা তালিকায় উপজেলায় তৃতীয় স্থান অধিকার করেছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এ্যান্ড কলেজের ছাত্র আমির হামজা। ২০১৯ সালের অনুষ্ঠিতব্য জেএসসির বৃত্তি পরীক্ষার ফলাফল গত ২৫ মার্চ বুধবার প্রকাশিত হয়। এতে রাতুল উপজেলায় ৩য় স্থানসহ ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে। তার এই সাফল্যে বাবা-মা এবং শিক্ষকদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছে। আমির হামজা ভবিষ্যতে ডাক্তার হতে চায়। সে সকলের দোয়া কামনা করেছে।
