ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে করোনা ভাইরাস থেকে মুক্তি কামনায় সকল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা কমপ্লেক্স মসজিদে মোনাজাত পরিচালনা করেন খতিব হাফেজ মোঃ আব্দুল বাতেন, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে খতিব হাফেজ মাওলানা মোঃ ইবরাহীম খলিল,চন্দ্রখানা বজরের খামার জামে মসজিদে খতিব হাফেজ মাওলানা মাহবুব রহমান খন্দকার, নাওডাঙ্গা পুলেরপাড় জামে মসজিদে খতিব মাওলানা আজিজার রহমান,সাউদপাড়া জামে মসজিদে ইমাম মাওলানা মুহাম্মদ আলী,কাচারী মাঠ জামে মসজিদে মাওলানা আফজাল হোসেন বাবুল প্রমুখ।
