কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাট প্রেস ক্লাবের আয়োজনে ৫ শতাধিক ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে রাজারহাট প্রেসক্লাবে কম্বল বিতরণের উদ্বোধন করেন, রাজাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী । রাজাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সমকাল প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,রাজারহাট থানা অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার। অন্যান্যদের মধ্যে অধ্যক্ষ আবুল হোসেন সরকার,রাজারহাট প্রেসক্লাব সভাপতি সরকার যদু,সাংবাদিক সরওয়ারদী বুলু,খন্দকার আরিফ, আব্দুল হাকিম সবুজ, জহুরুল হক মন্ডল, আয়াতুল হোসেন জাহিদ, মাসুদ রানা, রাশেদুল হক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
