রূপগঞ্জে মন্ত্রী ও তার ছেলের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক) এবং তার ছোট ছেলে গোলাম আশরিয়া বাপ্পি,র রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে বাংলাদেশ আওয়ামী সমর্থক গোষ্ঠী নামীয় সংগঠনের উদ্যোগে উপজেলার পূর্বাচলের পশ্বি এলাকায় এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মশিউর রহমান তারেক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ ইউপি চেয়ারম্যান সালাহউদ্দিন ভুঁইয়া। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন রূপগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক খলিল সিকদার, সিনিয়র সাংবাদিক জিএম শহিদ,সাংবাদিক এসএম শাহাদাত, জাহাঙ্গির আলম হানিফ, সাইফুল ইসলাম, মাহবুব আলম প্রিয়, আতাউর রহমান সানী, ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি শাহজাহান ভুঁইয়া, আব্দুল আলীম,ইউপি সদস্য জিন্নাত জাহান জিসান,রিটন প্রধান, আলমগীর হোসেন, সংগঠনের সভাপতি দীপক সাহা। সাধারন সম্পাদক তরিকুল ইসলাম রনি, সাংগঠনিক সম্পাদক রিপন মিয়া, উপদেষ্টা রোমান মোল্লা, দেলোয়ার হোসেন ভূইয়া,মনির হোসেন ভূইয়া,রাসেল ভূইয়া, কার্যকারি সদস্য মফিজুল ইসলাম,জহিরুল ইসলাম,রাসেল মিয়া,সালাম ভূইয়া,সাইফুল ইসলাম,হাবিবুর রহমান প্রমূখ।

এ সময় দোয়া ও মুনাজাতের পূর্বে এক আলোচনা সভায় বক্তারা বলেন, রূপগঞ্জের অভিভাবক গোলাম দস্তগীর গাজী অসুস্থ্য মানে আমরা সকলেই ব্যাথিত। মহান আল্লাহর রহমতের দ্বারা দ্রুত আরোগ্য দান করবেন। তাই নামাজ পড়ে সকলকে দোয়া করার আহবান জানান তারা। এছাড়াও অন্য ধর্মের লোকজনকে তাদের রীতিতে দোয়ার অনুরোধ করা হয়।

Share Button