ফুলবাড়ীতে মরহুম শামসুল হক স্মৃতি টুর্নামেন্টের উদ্বোধন

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মহান মুক্তিযুদ্ধের সংগঠক,একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান মরহুম শামসুল হক সরকার স্মরণে বর্ণাঢ্য আয়োজনে ব্যাডমিন্টন, হা-ডু-ডু ও ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

রোববার রাত আট টায় উপজেলার কাছারী মাঠে মরহুম শামসুল হক সরকারের পরিবার ও জেষ্ঠ্য পুত্র উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকারের আয়োজনে মাসব্যাপী রাত্রিকালিন এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন তার সহধর্মীনি মোছাঃ ছালেহা বেগম।

সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মাছুমা আরেফিন। বিশেষ অতিথি হিসাবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী, উপজেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব মোঃ ছদরেজ্জামান সরকার, আলহাজ্ব মোঃ আমীর আলী মিয়া, রংপুর স্বাস্থ্য বিভাগের সাবেক পরিচালক আলহাজ্ব ডাঃ শাহাদত হোসেন ও সাবেক সুপারিনটেনডেন্ট বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী খন্দকার প্রমূখ।

Share Button